২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রস্তুতি: তুরাগ তীরে বিশেষ জোড়ের আয়োজন
২০২৭ সালের বিশ্ব ইজতেমাকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণির সাথীদের নিয়ে টঙ্গীর তুরাগ তীরে বিশেষ জোড়ের আয়োজন করা হয়েছে। ১৮ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে এই গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।
📅 সময়সূচি ও কে অংশগ্রহণ করবেঃ
উক্ত জোড়ে বধিরদের পাশাপাশি ছাত্র, শিক্ষকদের জন্যও রয়েছে বড়দের মোজাকারা শুনার ব্যবস্থা।
১৮ই সেপ্টেম্বর (শুক্রবার-শনিবার):
এই দিন বধির ভাইদের জোড় অনুষ্ঠিত হবে ময়দানে। বাংলাদেশে ৩০ লক্ষাধিক বধির রয়েছেন। উনাদেরও পরকাল আছে। তাই তাদের মধ্যেও ব্যাপক আকারে এই দ্বীন ছড়ানো দরকার। সেই লক্ষেই বধির ভাইদের জন্য এই বিশেষ জোড়ের আয়োজন করা হয়েছে।
২৫-২৬ সেপ্টেম্বর (শুক্রবার-শনিবার):
- সারা বাংলাদেশের কাম করনেওয়ালা ছাত্র ও শিক্ষকদের জোড় ২৫ তারিখ বাদ ফজর থেকে শুরু হয়ে যাবে ইন শা আল্লাহ।
- প্রতি থানা থেকে ২০ জন করে বাছাইকৃত জিম্মাদার ছাত্র ও শিক্ষকদের আসতে বলা হয়েছে।
- প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কাম করনেওয়ালা শিক্ষকরা জোড়বেন।
ওলামা হযরতদের জোড়:
এছাড়া সারা বাংলাদেশে ওলামা হযরতদের জোড় চলছে জেলা মার্কাজগুলোতে। স্থানীয় ওলামায় কেরামগণ উক্ত জোড়ে শরীক হবেন।
২৫-২৬ সেপ্টেম্বর (শুক্রবার-শনিবার):
শুধুমাত্র যারা অন্তত ৩ চিল্লা ও ১ সাল সম্পন্ন করেছেন সেসমস্ত হযরত উলামায়ে কেরামের জোড় অনুষ্ঠিত হবে শুক্র ও শনিবার। এই খাস জোড়ে আলেমদের জন্য বিশেষ আলোচনা হবে, যেখানে বিশ্ব ইজতেমার প্রস্তুতি, দাওয়াতি কাজের বিস্তার ও উম্মাহর প্রতি আলেমদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
১৮ আগস্ট (সকাল ৯টা) – ১৯ আগস্ট (সকাল পর্যন্ত):
এই দিন পুরানো সাথীদের জোড় অনুষ্ঠিত হবে ময়দানে। প্রতি জেলা থেকে ২০০ জন করে বাছাইকৃত জিম্মাদার সাথীদের আসতে বলা হয়েছে। জেলাওয়ালারা আবার তাদের থানা থেকে নির্দিষ্ট সংখ্যক সাথী নিয়ে উক্ত জোড়ে হাজির হবেন।
-->
বিশ্ব বরেণ্য আলেমদের অংশগ্রহণঃ
দুই ধাপের এই জোড়ে দেশ ও বিদেশের দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরব্বিরা অংশ নেবেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হিন্দুস্তানের ও পাকিস্তানের শীর্ষস্থানীয় মুরুব্বিগন।
📌 ২০২৭ সালের ৫ দিনের জোড়ের তারিখঃ
৪-৮ ডিসেম্বর টংগী ময়দানে অনুষ্ঠিত হবে।
📌 ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখঃ
প্রথম ধাপ: ৮, ৯, ১০ জানুয়ারি ২০২৭
দ্বিতীয় ধাপ: ১৫, ১৬, ১৭ জানুয়ারি ২০২৭
জোড় শেষে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াত ও তাবলিগের কাজকে আরও বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে। মুরুব্বিদের তরফ থেকে তাবলিগ জামাতের সকল সাথী ও আলেমদের প্রতি বিশেষ দোয়া ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।