কাকরাইলের চিঠি - ইজতেমা মাঠে বধির ভাইদের জোড়
বিসমিহি তা'য়ালা
তারিখ: ১৮/০৭/২০২৬
মোহতারামীন ওয়া মোকাররামীন আহলে শুরা হাযরাত ও জিম্মাদার সাথীগণ- সকলজেলা।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
উম্মিদ হয়, খোদায়ে পাকের ফজল ও করমে খায়ের ও আফিায়াতের সঙ্গে থেকে দ্বীনের মোবারক মেহনতে মশগুল আছেন। গত ত্রি মাসিক মাশওয়ারাতে যে সমস্ত তাকাজার কথা আলোচনা হয়েছে তা অযুদে আনার জন্য সাথীদের নিয়ে জুড়েমিলে মেহনত করছেন।
আপনারা অবগত আছেন যে, সারাদেশে আনুমানিক ৩০ লক্ষ বধির আছেন, যাদের আল্লাহপাক শ্রবন শক্তি ও বাক শক্তি দান করেন নি, এই দুই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কারনে সমাজে তারা অনেক অবহেলিত, অপর পক্ষে যদি দুনিয়াতে দ্বীনের উপর না চলে তাহলে আখেরাতের চিরস্থায়ী জিন্দেগী বরবাদ হবে। কাগুজারীতে এসেছে অনেক বধির ভাই-বোন কালেমাও জানেন না। তাই এই মাজুর তবকার উপর বিশেষভাবে মেহনত করা খুবই জরুরি। হাদিসে পাকে এসেছে, জমিনওয়ালার উপর রহম করলে আসমানওয়ালাও তাদের উপর রহম করেন। আর আসল রহম তো হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া।
আলহামদুলিল্লাহ, বধির ভাইদের পিছনে অল্প-বিস্তর মেহনতের দ্বারা ইজতেমা থেকে প্রায় এই পযর্ন্ত চিল্লা/৩চিল্লার ৭/৯ টি জামাত ও দিনের অনেক জামাত আল্লাহ্ পাকের রাস্তায় বের হয়েছে। বেশ কিছু জেলার বধির ভাইদের ৩ দিনের জামাত ও বৃহস্পতিবার শবগুজারিতে তাদের উপস্থিতিও উল্লেখযোগ্য।
বধিরভাইদের মধ্যে দাওয়াতওয়ালা মেহনতকে আরও বাড়ানোর জন্য অদ্য কাকরাইলের মাশোওয়ারাতে তায় হয়েছে যে, আগামী ১৮ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে টঙ্গী টিন শেডে বধির ভাইদের জন্য ১ দিনের জোড় হবে ইনশা আল্লাহ্।
আপনাদের জেলায় যত কম-বেশি ওয়াক্ত লাগানো বধির ভাই আছেন তাদেরকে মোতারজিম সহ উক্ত তারিখে টঙ্গী টিন শেডে নিয়ে আসার এহতেমাম করলে বহুতি ভাল হয়। সকাল ৯:৩০ থেকে এশা পর্যন্ত আমল হবে ইন শা আল্লাহ্।