কাকরাইলের চিঠিঃ রাইবেন্ড ইজতেমা ২০২৬

বিসমিহি তা'য়ালা

তারিখঃ ১/৮/২০২৬

মোহতারামীন ওয়া মোকাররামীন আহলে শুরা হাযরাতগণ/ মেহনতের জামাতের সাথীগণ/ কামকরনেওয়ালা জিম্মাদার সাথীগণ- সকলজেলা।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

উম্মিদ হয়, খোদায়ে পাকের ফজল ও করমে খায়ের ও আফিায়াতের সঙ্গে থেকে দ্বীনের মোবারক মেহনতে মশগুল আছেন। খাস করে গত ত্রি মাসিক মাশওয়ারাতে পেশকৃত তাকাজা অযুদে আনার জন্য সাথীদের নিয়ে জানতোর মেহনত করছেন।

আলহামদুলিল্লাহ্ আপনাদের মেহনতের ফলশ্রুতিতে বিভিন্ন জেলা থেকে উল্লেখ্যযোগ্য সংখ্যক সাথী যাদের ইতিপূর্বে চিল্লা হয়েছে উনারা ৪ মাসের জন্য এবং যারা ইতিপূর্বে চার মাস লাগিয়েছেন উনারা চিল্লার জন্য নভেম্বরের রায়বেন্ডের ইজতেমাকে সামনে নিয়ে ছোয়াদ হচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে পাকিস্থানের ইজতেমার পর পর বাংলাদেশের পুরানোদের জোড় ৪ঠা ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর এবং জোড়ের ৩০ দিন পরপরই টঙ্গীর ইজতেমা।

তাই এই ব্যাপারে খেয়াল রাখা দরকার যে জেলার জিম্মাদার সাথীরা পাকিস্থানের ইজতেমায় শরিক হওয়ার সাথে সাথে আনেওয়ালা পুরানোদের জোড় ও ইজতেমার কামিয়াবীর জন্য যে এক ভারী মেহনত এর প্রয়োজন, যেন তার মধ্যে কোনরূপ কমি পয়দা না হয়।

কাকরাইলের চিঠিঃ রাইবেন্ড ইজতেমা ২০২৬
কাকরাইলের চিঠিঃ রাইবেন্ড ইজতেমা ২০২৬

উপরন্ত অনেকেই আশংকা প্রকাশ করেছেন যে জিম্মাদার সাথীদের ১ চিল্লার জন্য পাকিস্থানে যাওয়ার কারনে ৫ মাসের বাহির মূলকের জামাত তৈরীর উপর প্রভাব ফেলতে পারে। তাই জেলার মাশওয়ারাতে উপরে উল্লেখিত বিষয়গুলির ব্যাপারে নজর রেখে সাথীদেরকে ছোয়াদের জন্য কাকরাইলে পাঠানোর এহতেমাম করলে বহুতি ভাল হয়।

আন্দুরী মুলকের ও বাহির মূলকের সকল তাকাজা দিকে নজর রেখে অদ্য কাকরাইলের মাশওয়ারাতে এটা তায় হয়েছে যে সমস্ত জামাত রায়বেন্ড ইজতেমায় শরিক হতে চায় তাদের ছোয়াদের শেষ তারিখ ৩০ই সেপ্টেম্বর, ২০২৬। উক্ত তারিখের পর আর কোন জামাত/আফরাদ ছোয়াদ না করা এবং সকল ছোয়াদকৃত জামাতসমূহ আগামী ১০ই অক্টোবর, ২০২৬ এর পূর্বে করাচির উদ্দ্যেশে রওনা করা, যাতে কিনা চিল্লা শেষে দেশে ফিরে জোড় ও ইজতেমার মেহনতের মধ্যে শরিক হতে পারেন।

আল্লাহ্ পাক আমাদের সকলকে মউত পর্যন্ত এখলাসের সাথে নবীওয়ালা কাজে জুড়ে থাকার তৌফিক দান করেন।

সকল সাথীদের প্রতি সালাম ও দোয়ার দরখাস্ত।

আরজ গুজার

হযরত মাওলানা রবিউল হক

আহলে শুরা,

তাবলীগ জামাত বাংলাদেশ,

কাকরাইল, রমনা, ঢাকা।

Previous Post