বিশ্ব ইজতেমার দাওয়াতনামা ২০২৭

বিসমিহি তায়ালা

বাংলাদেশের ইজতেমার দাওয়াত নামা ও আসন্ন ইজতেমার তারিখ

প্রথম ধাপ- ৮ থেকে ১০ জানুয়ারি, ২০২৭ ও দ্বিতীয় ধাপ ১৫ থেকে ১৭ জানুয়ারি, ২০২৭

মুহতারামিন ওয়া মুকাররামীন শুরা আহবাব/ জিম্মাদার হাযরাতগণ/ প্রবাসী ভাইগণ সকল দেশ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আশা করি আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছেন ও দ্বীনের মোবারক মেহনতের মশগুল আছেন।

আল্লাহ তায়ালা যুগে যুগে নবী রাসুলদের মাধ্যমে দ্বীনের দাওয়াতের কার্যক্রম পরিচালনা করেছেন। যেহেতু আমরা শেষ নবীর উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আর কোন নবী আসবেন না; এই জন্য আল্লাহ তায়ালা এই উম্মতকে দাওয়াতের কাজের জিম্মাদারী দান করে "বেহতারিন উম্মত' হিসেবে সম্বোধন ও সম্মানিত করেছেন।

হাযরাতে সাহাবা রাদিয়াল্লাহু তা'আলা আনহু আজমাইন এই কাজের জিম্মাদারিকে উপলব্ধি করে ঈমানের আলোকে নামাজকে কায়েম করত: এলেম ও জিকিরের রওশনিতে নবীওয়ালা আখলাকের সাথে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দুনিয়ার আনাচে-কানাচে ফিরেছেন। এরই ধারাবাহিকতায় প্রতিটি কাম করনেওয়ালার সাথীদের সালানা, মাহানা ও রোজানা খুরুজের তরতীব করা এবং সাথে সাথে সকল মসজিদে মোকামী কাজ জিন্দা করা অক্লান্ত চেষ্টা করার জরুরী।

আলহামদুলিল্লাহ এ মেহনতকে সামনে নিয়ে আলামী শুরার মাশওয়ারাতে আগামী টঙ্গী ইজতেমা ও পুরানোদের জোড়ের যে তারিখ তায় হয়েছিল তার সাথে সরকারও মোয়াফেকাত করেছেন। মাশওয়ারা অনুযায়ী-

কাকরাইলের চিঠি সেপ্টেম্বর ২০২৬
কাকরাইলের চিঠি সেপ্টেম্বর ২০২৬

পুরানোদের জোড়ঃ

৪ থেকে ৮ ডিসেম্বর ২০২৬,

টঙ্গী ইজতেমার প্রথম ধাপ- ৮ থেকে ১০ জানুয়ারি ২০২৭,

টঙ্গী ইজতেমার দ্বিতীয় ধাপ- ১৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৭।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ইন শা আল্লাহ্ ৩ দেশের আলমি শুরা তথা শুরাই নিজামের আকাবিরিন হাযরাতগণ এবং সারা দুনিয়া ওলামায়ে কেরাম ও সকল সাথীগণ উক্ত ইজতেমায় ও জোড়ে শিরকত করবেন। ইজতেমা ও জোড়ের মওকায় বিভিন্ন দেশের উমুর নেয়া হবে ইন শা আল্লাহ্।

তাই এখন থেকে মেহনত করে আপনাদের দেশ থেকে চিল্লা/ তিন চিল্লার জামাত কসরতের সঙ্গে পাঠানোর চেষ্টা করা যাতে করে পুরানোদের জোড় ও ইজতেমা পূর্বের মেহনতের শরিক হতে পারেন। কমপক্ষে ইজতেমায় শরিক হয়ে চিল্লা/ ৩ চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হওয়ার এহতেমাম করলে বহুতি ভালো হয়। এ ব্যাপারে কাকরাইলে যোগাযোগের জন্য ইমেইল আইডি ও হোয়াটসঅ্যাপ নাম্বার নিম্নে দেয়া গেল-

ইমেইল: madrasaudkakrail@gmail.com

হোয়াটসঅ্যাপ নাম্বার: +৮৮০ ১৮১৯ ২৪৯১৯৯, +৮৮০ ১৭১৩ ০০৫৩৯৯

সকল এর প্রতি সালাম ও দোয়ার দরখাস্ত রইল।

আরজ গুজার

হযরত মাওলানা মোহাম্মদ জোবায়ের,

খতিব ও প্রিন্সিপাল মাদ্রাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদ,

আহলে শুরা, তাবলীগ জামাত বাংলাদেশ ও

চেয়ারম্যান বাংলাদেশ তাবলীগ মার্কাজ ট্রাস্ট, কাকরাইল, ঢাকা।

Next Post Previous Post